Posts

প্রযুক্তির সঠিক ব্যবহারে উলামায়ে কেরামদের ভূমিকা

  প্রযুক্তির সঠিক ব্যবহারে উলামায়ে কেরামদের ভূমিকা   : মুহাম্মাদ শেখ রমজান হোসেন   এনালগ যুগ থেকে বর্তমানে বিশ্ব ডিজিটাল যুগে প্রবেশ করেছে। ফলে বিশ্ব রাতারাতি ব্যাপক পরিবর্তিতরূপে প্রকাশমান হচ্ছে। এতে মানব জ্ঞানের ব্যাপক উৎকর্ষতা প্রমাণিত হচ্ছে। জানা গেছে, মানব মস্তিস্কের নিউরন যে তথ্য ধারণ করতে পারে তার তুলনায় সুপার কম্পিউটার যেন এনালগ যুগীয় কোনো বস্তু, পদার্থ। মানব জ্ঞানে কম্পিউটার পরিচালিত। এতে সৃষ্টি জগতে মানব শ্রেষ্ঠতা প্রমাণিত হচ্ছে আশরাফুল মাখলুকাত নামে। প্রত্যেক বিষয়ে ব্যবহার এবং অপব্যবহার রয়েছে যা থেকে বর্তমান প্রযুক্তিও মুক্ত নয়।   উল্লেখ্য, হজরত যাবির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, জান্নাতের অধিবাসীরা তাদের নাজ ও নেয়ামত রাজি উপভোগে নিমগ্ন থাকবে। হঠাৎ করে তখন ওপর দিক থেকে তাদের প্রতি এক নূর বিকশিত হবে। মস্তক উত্তোলন করে তাকাতেই তারা দেখতে পাবে, ওপর দিক হতে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাসরিফ আনয়ন করেছেন। অতঃপর আল্লাহ তায়ালা বলবেন : ‘আস সালামু আলাইকুম’ হে জান্নাতের অধিবাসিরা! রাসুলুল্লাহ (সা.) বলেন : এই সালাম সম...